প্রতিবেদনে বলা হয়, গত নয় বছরে বিশ্বব্যাপী বেকারত্ব মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হওয়ায় নতুন করে যারা শ্রমবাজারের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য পর্যাপ্ত চাকরি থাকবে না।২০২০ সালে প্রায় ২৫ লাখ মানুষ বেকারত্বের তালিকায় যাবেন বলে আইএলও’র পূর্বাভাস।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী ১৮ কোটি ৮০ লাখ বেকারের পাশাপাশি ১৬ কোটি ৫০ লাখ মানুষ কাজ করে পর্যাপ্ত পারিশ্রমিক পাচ্ছেন না। ১২ কোটি মানুষ হয় চাকরির আশা ছেড়ে দিয়েছেন বা হয়ত তাদের কাজ পাওয়ার সুযোগই নেই। সব মিলিয়ে ৪৭ কোটির বেশি মানুষ কর্মসংস্থানের সংকটে ধুঁকছেন।
আইএলও বলছে, উন্নয়নশীল দেশগুলোতে আগের চেয়ে আয় বৈষম্য বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার নিম্ন আয়ের দেশগুলোত মানসম্মত কর্মসংস্থান তৈরির অভাব, বাড়তি জনসংখ্যা এবং কর্মসংস্থানে সবার প্রবেশের সুযোগের ঘাটতিতে দারিদ্র্য বিমোচন ও কর্মপরিবেশের উন্নয়ন অনেক কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশের আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পটিআইনেন বলেন, মানুষের সক্ষমতার উন্নয়ন, লৈঙ্গিক সমতা ও সামাজিক নিরাপত্তায় বিনিয়োগ খুব বেশি প্রয়োজন।
আনন্দবাজার/জায়েদ