বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেনের মাধ্যম নগদে ১ হাজার টাকা পাঠাতে এখন খরচ হবে মাত্র ৬ টাকা।
এখন থেকে প্রতি ১ হাজারে মাত্র ৬ টাকা খরচ করে একজন স্বাধীন মার্চেন্ট ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রয়োজনে ক্রয়কৃত পণ্যের পেমেন্ট হিসেবে আরেকজন নগদ স্বাধীন মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেনে খরচ কমলে পরোক্ষভাবে উপকৃত হবে বাংলাদেশের সকল মানুষ। ফলে মানুষের জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলবে নগদ-এর এই নতুন উদ্যোগ।
আনন্দবাজার/তা.তা









