গত সপ্তাহের এক পশলা বৃষ্টির পর কয়েকদিন থেকে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে যাওয়া হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধিপেয়েছে। এতে সাধারণ মানুষের কাজকর্ম ও জীবনযাপনে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে চা-বাগানে কর্মরত শ্রমিকরা শীতে দুর্ভোগ পোহাচ্ছেন।
গতকাল শনিবার শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, সকাল ৯টায় ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা শ্রীমঙ্গলে। এদিকে গত দুইদিন ধরে রোদের লুকোচুরি মধ্যে আজ সকালে প্রখররোদের দেখা মিলেছে আকাশে। বিকেল থেকে কনকনে বাতাশে শীতের তিব্রতা বাড়তে থাকে এ অঞ্চলে। রাত বাড়ার সঙ্গে সেঙ্গ তীব্র শীতে কাবু হতে থাকে শ্রীমঙ্গলের জনপদ।
আনন্দবাজার/এম.আর









