মানুষ ঘুমায় কেন? বেশ কয়েক দশক ধরে গবেষণা করেও গবেষকরা এ প্রশ্নের সঠিক উত্তর খুজে পায়নি। কোনো কোনো গবেষক মনে করেন, সারাদিন কাজের জন্য মস্তিষ্কে যত জঞ্জাল জমা হয় ঘুম তা পরিষ্কার করতে সহায়তা করে থাকে। তবে অন্যরা মনে করেন, মানুষ দিনের বেলা যা শিখেছি তা মস্তিষ্কে গভীরভাবে প্রোথিত করতে ঘুম দরকার হয়।
সমস্ত গবেষক যে সকল বিষয়ে একমত হতে পেরেছেন তা হলো, পেশাজীবী মানুষের ক্ষেত্রে ভালো ঘুম অর্থনীতির সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ঠিকঠাক মত ঘুম না হলে উৎপাদনশীলতা কমে যেতে বাধ্য।
আরএএনডি গবেষণা সংস্থা তথ্যানুসারে, বৃহৎ অর্থনীতির দেশগুলোর কর্মীদের অপর্যাপ্ত ঘুমের জন্য অর্থনীতিতে কোটি কোটি ডলার লোকসান ডেকে আনছে। যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি এবং জাপানের মতো অর্থনীতির দেশ রয়েছে।
আরএএনডির হিসাবে, অপর্যাপ্ত ঘুমের জন্য যুক্তরাষ্ট্রকে বছরে ১২ লাখ কার্যদিবস গচ্ছা দিতে হচ্ছে। অর্থনীতিতে টাকার অংকে যে ক্ষতি দাঁড়াচ্ছে ৪১ হাজার ১০০ কোটি ডলার। যা কিনা বৃহত্তম অর্থনীতির দেশটির জিডিপির প্রায় ২ দশমিক ২৮ শতাংশ।
জাপানের বেলায়, এ ক্ষতি বছরে ৬ লাখ কার্যদিবস এবং ১৩ হাজার ৮০০ কোটি ডলার। যা কিনা জিডিপির প্রায় ২ দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে যুক্তরাজ্য ও জার্মানির ক্ষেত্রে যথাক্রমে বছরে ২ লাখ কার্যদিবস এবং ৫ হাজার কোটি ডলার ও ২১ হাজার ৪০ লাখ ডলার। আর কানাডার ক্ষতি হচ্ছে বছরে ৮ লাখ কার্যদিবস এবং ৬ হাজার কোটি ডলার।
তাই ভালো ঘুমের জন্য নিয়মিত শরীরচর্চা, খাওয়া-দাওয়া, অ্যালকোহল থেকে দূরে থাকা এবং বেশি রাত জেগে থাকার অভ্যাস পরিহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সূত্র: সিএনএন
আনন্দবাজার/এম.কে









