আসন্ন ২০২০-২১ বাজেটে তথ্য প্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্বের সাথে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট ৫টি সংগঠন।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সমন্বিত বাজেট প্রস্তাবনা জমা দেয়ার সময় এ দাবি জানায় সংগঠনগুলো। এ উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনগুলো।
বক্তারা বলেন, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ এ খাতের প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না। জমি বা বাড়ি মর্টগেজ ছাড়া ব্যাংকগুলো ঋণ দিচ্ছে না, তাই সহজ শর্তে জামানতবিহীনভাবে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন তারা। যাতে তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা সহজে ঋণ নিতে পারে এবং পাশাপাশি আসন্ন বাজেটে তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করা হয়।
আনন্দবাজার/তা.তা








