করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। ফলে বন্ধ রয়েছে যানবাহন চলাচল, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলাসহ প্রায় সবকিছুই। সেইসাথে বন্ধ বিয়ে সাদীও। লকডাউন পরিস্থিতিতে বিয়ে পেছাতে হয়েছে সাবেক পর্নস্টার মিয়া খলিফার। এতে ভীষণ মন খারাপ এই অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে পেছানোর খবরটি জানিয়েছেন তিনি নিজেই।
এই বছরের জুন মাসে বয়ফ্রেন্ড রবার্ট সান্ডবার্গের সাথে বিয়ের পিড়িতে বসার কথা ছিল নীল ছবির এই অভিনেত্রীর। তবে বিয়েতে বাধা হয়ে দাঁড়াল করোনাভাইরাস। করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় বাধ্য হয়েই বিয়ে পেছাতে হলো মিয়া খলিফাকে।
বিয়ে পেছানোতে মনমরা হয়ে মিয়া লিখেছেন, রবার্টের সঙ্গে বিয়ের আগেই যদি পৃথিবী শেষ হয়ে যায়, তাহলে আমার আলমারিতে রাখা ১২টি পোশাকের যেকোনো একটি আমাকে পরিয়ে দিও। এই পোশাকগুলোই বিয়েতে পরব বলে ঠিক করেছিলাম। জুন মাসে বিয়ের কথা ছিল। এই লিখার সঙ্গে হোয়াইট স্লিট গাউন পরা নিজের একটি ছবিও পোস্ট করেছেন মিয়া৷
এক বছরের বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করার পর আসছে জুন মাসে বিয়ে করার কথা ছিল মিয়া-স্যান্ডবার্গের। তবে করোনা যেনো ভেস্তে দিলো সব।
আনন্দবাজার/ টি এস পি








