টিভি পর্দায় ফিরল সিআইডি
প্রকাশ:

বিস্তারিত
দীর্ঘ ২১ বছর ধরে চলার পর জনপ্রিয় ধারাবাহিক টিভি শো ‘সিআইডি’ এর প্রচার বন্ধ হয়ে যায় ২০১৮ সালে। তবে এখন আনন্দের খবর হচ্ছে আবারো টিভি'র পর্দায় দেখানো হবে সিআইডি।
করোনা ভাইরাস রোধে মানুষকে বাড়ীতে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে ভারত। ভারতীয় টিভি চ্যানেলগুলো লকডাউন পরিস্থিতিতে সকলকে আনন্দে রাখতে পুরনোতেই ভরসা রাখছে। বুধবার সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ঘোষণা দেন পুরনো পর্বগুলো আবার দেখানোর। সিআইডি এর সাথে আরও দুইটি জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘আহাত’ ও ‘ইয়ে উন দিনো কি বাত হ্যায়’র প্রচারের কথাও শোনা যাচ্ছে।
সিআইডি সনি টিভিতে প্রচার হবে প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা এবং রাত সাড়ে ১০টায়। খুনের রহস্য উদঘাটনে এবং নানা ধরণের অপরাধের গল্প নিয়েই নির্মিত হয় সিআইডি এর প্রতিটি পর্ব।
এপ্রিল থেকে প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা এবং রাত সাড়ে ১০টায় সিআইডি সনি টিভিতে প্রচার হবে। নানা ধরণের অপরাধ ও খুনের রহস্য উদঘাটনের গল্প নিয়ে নির্মিত সিআইডি’র প্রতিটি পর্ব।
আনন্দবাজার/এস.কে








