দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি মোট ৫২ বারে ৫ হাজার ৮৯১টি শেয়ার হাতবদল করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
অপরদিকে লুজার তালিকার দ্বিতীয় স্থানে আছে আর.এন স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।
লুজার তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হচ্ছে- তাল্লু স্পিনিং, তুংহাই নিটিং, কেয়া কসমেটিকস,সাভার রিফ্যাক্ট্ররিজ, ফারইস্ট ফিন্যান্স, বিআইএফসি ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।
আনন্দবাজার/এফআইবি









