একসময় সমগ্র ভারত উপমহাদেশ শাসন ও শোষণ করেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অথচ কালের বিবর্তনে সেই ইস্ট ইন্ডিয়ার মালিক এখন সঞ্জীব মেহতা নামের একজন ভারতীয়। খবর: উইওনের।
১৬০০ সালে ভারত থেকে মশলা, চা ও অন্যান্য দ্রব্য আমদানি করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের মধ্যদিয়ে এই কোম্পানি ভেঙে দেয়া হয়ছিল। ভারতীয়দের কাছে বহু বছর ধরে এই প্রতিষ্ঠানটি সুপ্ত আর স্মৃতি এবং ইতিহাসের বইয়ে আটকে ছিল।
ভারত উপমহাদেশে ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিপীড়ন ও অপমানের প্রতীক। তবে ২০০৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডাররা চা ও কফি বিক্রির জন্য পুনরায় এটিকে চালু করার উদ্যোগ নেয়।
এরপর ২০০৫ সালে ভারতীয় উদ্যোক্তা সঞ্জীব মেহতা এই কোম্পানিটির নাম কিনে নেন এবং বিলাসবহুল চা, কফি ও খাবারের ব্র্যান্ড হিসেবে এটিকে রূপান্তর করেন। ২০১০ সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়ার প্রথম দোকান শুরু করেন সঞ্জীব।
তিনি বলেন, একসময় ভারত শাসন করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এখন সেই কোম্পানিরই মালিক একজন ভারতীয়, এটা অনেকটা রাজত্ব ফিরে পাওয়ার অনুভূতি। ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগ্রাসনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তবে এখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে সহমর্মিতার ভিত্তিতে।
আনন্দবাজার/এম.কে








