দুই দিন বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শনিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দুদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার হয়েছে স্বাভাবিক ভাবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। এছাড়া শুক্রবার ২৫ মার্চ সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল।
এদিকে বন্দরের ওয়্যার হাউস সুপার রেজাউল হকের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার ২৭ মার্চ সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখা ছিলো। বেলা ১২টার পর ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করার মধ্য দিয়ে দু-দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়।








