এই মহামারীর মধ্য ইতিবাচক খবর হচ্ছে করোনা আক্রান্ত ৪৩ লাখের বেশি মানুষ সেরে উঠেছেন। এই যুদ্ধে জয়ীরা এখন নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন। এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডওমিটার।
করোনা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৫ হাজার ৯৫৮ জনে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৬১ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৯৬ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া, এখন পর্যন্ত ৪৩ লাখ ৬ হাজার ৪২৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৯ লাখ ৩ হাজারের বেশি মানুষ। ব্রাজিলে সুস্থ হয়েছেন ৪ লাখ ১৮ হাজার মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আনন্দবাজার/শহক









