ফিলিপাইনে ঘূর্ণিঝড় নালগায়ে’র প্রভাবে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। এ বিপর্যয়ে এখন পর্যন্ত ৩৩ জনের আহত হবার খবর পাওয়া গেছে, খবর: দ্য গার্ডিয়ান।
ঘূর্ণিঝড়টি শুক্রবার ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানে। ন্যালগা দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপ লুজোনে এর গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার। যদিও বৃহস্পতিবার থেকেই বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে।
স্থানীয় প্রশাসন মিন্দানাও দ্বীপের কোটাবাটাও শহরকে ‘দুর্যোগের অবস্থা’ ঘোষণা করেছে। শহরটিতে প্রায় ৬৭ হাজার লোকের বসবাস। উপি’র নিচু এলাকার কয়েক হাজার বাসিন্দাকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে। বন্যার পানি ও কাঁদা থেকে একাধিক মরদেহ উদ্ধার করতে দেখা গেছে দমকল বাহিনীকে।
এদিকে দেশটির বিভিন্ন সড়ক, ঘর-বাড়ি, বিদ্যুতের খুঁটি উপড়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন জরুরি সংস্থার পাশাপাশি মাঠে নেমেছে সেনা সদস্যরা।
আনন্দবাজার/কআ








