সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাশরুম চাষ করে ভাগ্যবদলের চেষ্টা করছেন তাঁত শ্রমিক সাদ্দাম হোসেন। তিনি উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা গ্রামের বাসিন্দা। পরিবারকে নিয়ে স্বচ্ছলভাবে জীবনযাপন করতে স্বল্প পুঁজিতে শুরু করেছেন মাশরুম চাষ। প্রায় তিন মাস আগে ঢাকার সাভারের মাশরুম উন্নয়ন ইন্সটিটিউট থেকে দুই দিনের প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়ির ঘরের মধ্যে আঁধাশতাংশ জায়গায় ৩৫০টি স্পন (মাশরুম বীজ) নিয়ে গড়ে তোলেন মাশরুমের খামার। খামারটিতে বর্তমানে তিন জাতের মাশরুম রয়েছে, পিওর২ ও ডাব্লিউ এস।
উদ্যোক্তা সাদ্দাম হোসেন জানান, দুইদিনের প্রশিক্ষণ নিয়ে ১০ হাজার টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করেন। ইতিমধ্যে ২৪ হাজার টাকা মাশরুম বিক্রি করেন তিনি। প্রতিকেজি মাশরুম ৩৫০ টাকা বিক্রি করেন। মাশরুম চাষ করে আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো বলে আমি আশাবাদী।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, সাদ্দামকে মাশরুম চাষে কৃষি অফিসকে পরামর্শ প্রদান করা হচ্ছে। মাশরুম চাষে আগ্রহী ব্যক্তি কৃষি অফিসকে প্রত্যয়ন নিয়ে সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। কেউ প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হতে চাইলে ব্যাংক ঋণও নিতে পারবে।









