প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আরও আগ্রাসী পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় এই আহ্বান জানায়।
গত ছয় সপ্তাহ ধরে বিশ্বজুড়ে দ্বিগুণের বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে করোনায়। এমন পরিস্থিতিতে উজবেকিস্তানে শুক্রবার থেকে ফের লকডাউন শুরু হয়েছে। আর হংকং জানায়, তারা সোমবার থেকে স্কুল বন্ধ করে দেবে। সেখানে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতের সবচেয়ে বড় বস্তির উদাহরণ টেনে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান টেডরোস আধানম গেব্রেয়িসাস। তিনি জানান, এটা প্রমাণ করেছে যে- প্রাদুর্ভাব যত ভয়াবহই হোক না কেন এটার বিস্তার রোধ করা সম্ভব।
আনন্দবাজার/এস.কে









