একই দিনে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন। বাঙ্গালীর জন্য দুটি দিবসই অত্যন্ত আনন্দের। ভালোবাসা প্রেমী মানুষদের জন্য রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ‘মেহেদি ফুড কোর্ট’র আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস।
জানা যায়, উক্ত আয়োজনে একই মঞ্চে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমস এবং নাচবেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান শুরু হবে ১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় মেহেদি ফুড কোর্টের মাঠে। তথ্যটি নিশ্চিত করেছেন রংধনু গ্রুপের মার্কেটিং বিভাগের কর্মকর্তা লায়লা নাজনিন মিতু।
লায়লা নাজনিন মিতু আরও জানান, এই আয়োজনে আরও উপস্থিত থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, নীরব, ইমন; চিত্রনায়িকা মৌসুমি, পপি; সংগীত শিল্পী এস এই টুটুলসহ শোবিজের অনেকেই।
রংধনু গ্রুপ জানিয়েছে, আয়োজনের অন্যতম সেরা আকর্ষণীয় হলো নগর বাউল জেমসের গান আর শাকিব খানের নাচ। এছাড়া মঞ্চে চিত্রনায়িকা নিঝুম রুবিনার সঙ্গে ‘আমি তোমার ভিতর’ ও ‘দিল দিল’ গানে মঞ্চ মাতাবেন শাকিব খান।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে যেকেউ ফ্রি’তে প্রবেশ করতে পারবেন।
আনন্দবাজার/শাহী









