নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এ পরিস্থিতিতে বন্ধ রয়েছে সব ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বানিজ্য। ফলে কর্মহীন হয়ে পড়েছে বিশ্বের অধিকাংশ মানুষ। জাতিসংঘের অঙ্গসংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আশঙ্কা প্রকাশ করেছে, এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ পুরোপুরি বা আংশিক কর্মহীন হয়ে পড়েছে।
আইএলও বলেছে, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বৈশ্বিক কর্মক্ষম মানুষের ৮১ শতাংশ আংশিক বা পুরোপুরিভাবে কর্মহীন হয়ে পড়েছেন। অর্থাৎ বিশ্বব্যাপী প্রতি ৫ জনে ৪ জন মানুষ আংশিক বা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন। বিশ্বজুড়ে কর্মজীবী মানুষের সংখ্যা মোট ৩৩০ কোটি। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, শ্রমিক ও ব্যবসায়ীরা বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। উন্নত ও উন্নয়নশীল, দুই ধরনের দেশেই এ সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আমাদের সকলকে একসঙ্গে এগোতে হবে। জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিলে হয়তো এ পতন থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
আইএলও বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন সংকট আর আসেনি। তবে এ সংকট মোকাবিলা দু’টি জিনিষের ওপর নির্ভর করছে বছরের শেষ ছয় মাসে বিশ্ব অর্থনীতি যদি ঘুরে দাঁড়াতে পারে ও একটি কার্যকরী নীতিমালার মাধ্যমে শ্রমের চাহিদা বাড়ালে।
আনন্দবাজার/ টি এস পি









