আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ সিনেমার মুক্তি পেছালো। মহামারি কোভিড-১৯ এর জন্য পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটি মুক্তি না দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই সিনেমার অন্যতম পরিচালক, প্রযোজক এবং গল্পকার সানী সানোয়ার। ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে না পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত জানিয়েছেন সানী সানোয়ার।
একটা 'সোশ্যাল কাজের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার মূল উদ্দেশ্যই ছিল বহু সংখ্যক দর্শকের সামনে প্রদর্শিত করা এবং ম্যাসেজটা সারাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু তা আর হলোনা এই ঈদে, হলে অবশ্য ভালোই হতো। যেহেতু এই ঈদে হচ্ছে না, তাই অন্য কোন সুবিধাজনক সময়ে প্রথম পর্ব মুক্তি দেওয়া হবে। আবার দ্বিতীয় পর্ব ও কিছুদিন পর মুক্তি দেওয়া হবে।
পরিস্থিতি ঠিক হলেই বিশ্বের বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তি দেওয়া হবে!
থ্রিলার পুলিশ অ্যাকশন এই সিনেমায় সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। রয়েছেন আরিফিন শুভ কেন্দ্রীয় চরিত্রে , জান্নাতুল , সাদিয়া নাবিলা ফেরদৌস ঐশী ও তাসকিন রহমান, ও সুমিত সেনগুপ্ত। দুই পর্বের শুটিং শেষ হয়েছে চলতি বছরের শুরুতে ‘মিশন এক্সট্রিম'। কপ ক্রিয়েশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদিপ্ত দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ আরও অনেকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে মিশন এক্সট্রিম’ সিনেমাটি । নিজেই গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার । ঢাকা ডিটেকটিভ ক্লাব ও মাইম মাল্টিমিডিয়া রয়েছে সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে।
আনন্দবাজার/শাহী









