খাদ্যমন্ত্রীর বৈঠকের পরেও কমছেনা চালের দাম। সরকার নির্ধারিত দাম ছাড়িয়ে পাইকারি ও খুচরা বাজারে বাড়তি দামে এখনও বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সরকার মিলগেটে চালের দাম ঠিক করে দিলেও রাজধানীর বেশী দামেই চাল বিক্রি হচ্ছে। ৫০ কেজি মিনিকেট চালের বস্তা সরকারের বেঁধে দেয়া দাম ২হাজার পাঁচশ ৭৫ টাকা হলেও কিন্তু মিল গেটে বিক্রি হচ্ছে ২৬শ' থেকে ২৭শ' টাকায়। আঠাশ চালের বস্তার সরকার নির্ধারিত দাম ২ হাজার দুইশ ৫০ হলেও বিক্রি হচ্ছে সাড়ে ২৩শ' থেকে ২৪শ' টাকায়।
মিল মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দামে চাল বিক্রি করলেও লোকসানে পরতে তাদের। এদিকে নওগাঁয় সরকার দাম নির্ধারণ করার পর থেকে মোকামগুলোতে আগের দামে চাল দিচ্ছেন না মিল মালিকরা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত দামে মোকাম থেকে চাল কিনলে খুচরা বাজারে কেজিতে ২ থেকে ৩ টাকা বেশি দরে বিক্রি করতে হবে। কুষ্টিয়ার খাজানগর চালের মোকামেও সরকার চালের দাম নির্ধারিত দামে চাল বিক্রি না করে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবধরনের চাল ।
আনন্দবাজার/শহক








