করোনাভাইরাসে ব্রিটেনে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা বেশি মারা যাচ্ছেন। এমনটাই জানিয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান দফতর। এছাড়া ইংল্যান্ড এবং ওয়েলশে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ নৃগোষ্ঠীদের মধ্যে মৃত্যুর পরিমাণ বেশি।
ব্রিটেনের পরিসংখ্যান দফতরের তথ্যানুযায়ী, ব্রিটেনের অঞ্চলভেদে করোনায় মৃত্যুর হার কমবেশি হতে পারে। সম্পদ, ভৌগলিক অবস্থান এবং শিক্ষার ভিত্তিতে করোনায় মৃত্যুর হার আলাদা হবে। এদিক থেকে কৃষ্ণাঙ্গদের মধ্যেই শিক্ষার হার সবচেয়ে কম।
পরিসংখ্যা দফতরের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে কৃষ্ণাঙ্গ নারী ও পুরুষের মৃত্যুহার শ্বেতাঙ্গ নারী-পুরুষের তুলনায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে বিবিসি নিউজের পরিসংখ্যান বিভাগের প্রধান রবার্ট কাফ বলেন, ঝুঁকি বাড়িয়ে দেয়ার মতো ফ্যাক্টরগুলো হতে পারে পেশা ও সাম্প্রতিক স্বাস্থ্য পরিস্থিতি। এ দুটি বিষয় কিন্তু পরিসংখ্যান দফতর উপাত্ত সংগ্রহের সময় আমলে নেয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি অভিযোগ করেছেন, মহামারী মোকাবেলা কৌশলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সরকারের অবহেলা করছে।
আনন্দবাজার/ টি এস পি








