বলিউড অভিনেতা শাহরুখ খান কে অনেকদিন ধরেই কোন ছবিতে দেখা যাচ্ছেনা। তাই দু বছর পর আবারও নতুন ছবি নিয়ে ফিরতে চান এই তারকা। কিন্তু স্ক্রিনে দেখা না গেলেও দর্শকের নজরে থাকার জন্য শাহরুখ প্রায়ই টুইটারে অংশ নেন ‘আস্কএসআরকে’ পর্বে।
সম্প্রতি আয়োজিত এমনই এক আসরে স্বভাবোচিত সরস ভঙ্গিতেই ধরা দিলেন কিং খান। সেলেব্রিটি নন, এমন বন্ধুদের সাথে বাইরে খেতে গেলে শাহরুখ কি বিল মেটান?এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'সেলেব্রিটি হোক বা না হোক, বন্ধুরাই বিল দেয়। আমি টাকা ক্যারি করি না।’
তাছাড়া গত দশ বছরে ভাল স্ক্রিপ্ট না বাছার জন্য আফসোস হয়? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বাস সবটাই নিজের কাছে। বাকি সাফল্য ও স্বীকৃতি দর্শকের হাতে।'
অপরদিকে এক অনুরাগী তাঁকে জিজ্ঞেস করে , “আরে ভাই মান্নাত বিক্রি করবেন নাকি?”
এমন প্রশ্নের জবাবে শাহরুখের উত্তর, “মান্নাত (Mannat) কোনওদিন বিক্রি করা যায় না! মাথা নীচু করে চাইতে হয়। এটা যতদিন মনে রাখবে, জীবনে কিছু পাবে।” এমন প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি আর পাল্টা কিছু জিজ্ঞেস করার সাহস পাননি।
আনন্দবাজার/এফআইবি









