করোনাভাইরাসে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সবমিলিয়ে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে সরকার ঘোষিত সাধারণ ছুটি। ফলে এই সাধারণ ছুটির সাথে সংগতি রেখে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শেয়ারবাজার।
১১ এপ্রিল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন, সেটলমেন্টসহ সব ধরণের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। দুটি এক্সচেঞ্জের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার প্রথম দফায় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এবং পরবর্তীতে ছুটির মেয়াদ বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়।
আনন্দবাজার/ টি এস পি









