- দর পতন ঘটেছে ৬৫ শতাংশ প্রতিষ্ঠানের
- বিষয়টি ভাবিয়ে তুলছে সবাইকে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক গতকাল মঙ্গলবার পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের ৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে। গতকাল মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচক মঙ্গলবার কমেছে জানিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, দুই স্টকের সব ধরনের সূচক পতন ছিল। এদিন শেয়ার কেনার চেয়ে বিক্রয়ের চাপ খুব বেশি ছিল। ফলে উভয় স্টকে সব ধরনের সূচক পতন হয়। এদিনের পতন বিষয়টি ভাবিয়ে তুলেছে বিনিয়োগকারীদের।
জেগে ওঠা উত্থান পুঁজিবাজার হঠাৎ ধারাবাহিক পতন প্রসঙ্গে তারা বলছেন, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অমিমাংসিত দ্বন্দ্বের জেরে পুঁজিবাজারে কয়েকদিন ধরেই পতন ঘটনা চলছে। পতনের কারণে প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টের ঘর থেকে নিচে অবস্থান করেছে।
উভয় স্টক সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইর ৬৬ দশমিক শূন্য ৪ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন ছিল। এদিন আর্থিক, ইঞ্জিনিয়ারিং, বস্ত্র, জ্বালানি, আইটি, সিমেন্ট, সিরামিক, টেলিকম সহ সেবা আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর পতন সবচেয়ে বেশি ছিল। এদের মধ্যে ব্যাংক খাতের ৩২টির মধ্যে ২৩টি, নন ব্যাংকিং আর্থিক খাতের ২৩টির মধ্যে ১৭টি, ইঞ্জিনিয়ারিং খাতের ৪২টির মধ্যে ৩১টি, জ্বালানি খাতের ২৩টির মধ্যে ২০টি, বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ৪৫টি, সিরামিক খাতের ৫টির মধ্যে ৪টি, সিমেন্ট ৭টির মধ্যে ৫টি, আইটি খাতের ১১টির মধ্যে ৯টি, সেবা আবাসন খাতের ৪টির মধ্যে ৩টি সহ টেলিকম খাতের সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দর পতন সবচেয়ে বেশি ছিল। এদিন বিবিধ, ওযুধ রসায়ন ও মিউচ্যুয়াল খাতের কোম্পানিগুলোর পতন কম লক্ষ্য করা গেছে।
ডিএসইর সূত্রে জানা যায়, ডিএসইতে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৮৮টির, কমেছে ২৪৯টির এবং পরিবর্তন হয়নি ৪০টির দর। টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিমকো, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালি পেপার, সাইফ পাওয়ারটেক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩৭ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৯০ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৫৬৮ দশমিক ৪১ পয়েন্টে ও ১ হাজার ৪৫৬ দশমিক ৬৬ পয়েন্টে।
অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭০টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭৫টির এবং পরিবর্তন হয়নি ২৪টির কোম্পানির। টাকার অংকে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ওয়ান ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স,জিএসপি ফাইন্যান্স, বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, এস এস স্ট্রিল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, একমি পেস্টিসাইডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ফরচুন সুজ।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৭৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮৪ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৭ দশমিক ৫৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২৬ দশমিক ১৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১০৪ দশমিক ৫১ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫০০ দশমিক ৮৭ পয়েন্টে, ১৪ হাজার ৬৫ দশমিক ৯৬ পয়েন্টে, ১২ হাজার ৭ দশমিক ৭৮ পয়েন্টে ও ১ হাজার ২৪৬ দশমিক ৬৬ পয়েন্টে।
আনন্দবাজার/শহক









