বয়ঃসন্ধি, ঋতুস্রাব, গর্ভাবস্থা এবং মেনোপজের সময় নারীদের হরমোন পরিবর্তন মাড়ির রোগকে বাড়িয়ে তোলে। ঋতুস্রাবের সময় নারীদের প্রোজেস্টেরন হরমোন স্তরের ওঠানামা ঘটে। ফলে মাড়িতে লালভাব এমনকি মাড়ি থেকে রক্তপাতও হতে পারে। এমনকি জিঞ্জিভাইটিসও হতে পারে।
মাসিক ও গর্ভাবস্থায় দাঁতের যে জটিলতা দেখা দেয়-
এ সময় নারীদের দাঁতের বেশ কিছু সমস্যা দেখা দেয়। এগুলো হচ্ছে- গুরুতর মাড়ির রোগ (জিঙ্গিভাইটিস), দাঁত হারাতে পারে, অ্যাসিড পুনঃস্থাপন ও বমি বমিভাবের কারণে দাঁতের অ্যানামেল স্তর ক্ষয় হতে পারে এবং জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহার মাড়ির রোগকে প্রভাবিত করে।
যে সাবধানতা অবলম্বন করা উচিত-
১. নিয়মিত দাঁতের চেকআপ।
২. ঝুঁকি এড়াতে শুধুমাত্র গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের প্রয়োজনে চিকিৎসা।
৩. মৌখিক ওষুধ ও অ্যান্টিবায়োটিক যতটা সম্ভব এড়ানো।
৪. মাসিক শেষ হওয়ার পর ডেন্টিস্টের সঙ্গে দেখা করা ভালো।
৫. নিয়মিত দু’বেলা ব্রাশ করা ও নিয়মিত ফ্লসিং করতে হবে।
আনন্দবাজার/টি এস পি









