গাজীপুরে ছোট বড় মিলিয়ে শিল্প কারখানা খুলেছে প্রায় দেড় হাজার। এদের মধ্যে পোশাক কারখানাসহ অন্যান্য শিল্পকারখানাও রয়েছে। শনিবার ৩০ মে গাজীপুরের বিভিন্ন এলাকার এসব কারখানা খুলেছে।করোনা ঝুকির মধ্যেও পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা না থাকলেও দুরদুরান্ত থেকে এসে নিজ নিজ কারখানায় চাকুরীতে যোগদান করেছেন। গাজীপুরের শিল্প পুলিশ এ তথ্য জানিয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানাসহ ২ হাজার ৭২টি শিল্প কারখানার রয়েছে। এর মধ্যে শনিবার ১৪০৪টি শিল্প কারখানা চালু হয়েছে। চালু হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে বিজিএমইএ’র তালিকাভুক্ত ৬৫৭টি, বিকেএমইএ’র ৮৯টি, বিটিএমইএ ভুক্ত ৯৪টি ও অন্যান্য ৫৬৪টি। এছাড়া, বন্ধ রযেছে ৬৬৮টি কারখানা। তিনি আরও বলেন, শিল্প পুলিশ কারখানাগুলো তদারকি করছে, যাতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মানা হয়। আনন্দবাজার/এফআইবিগাজীপুরে প্রায় দেড় হাজার শিল্পকারখানা খুলেছে
প্রকাশ:









