বেঞ্চমার্ক বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গত সোমবার জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েল ৯৪ রিঙ্গিত বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে বিক্রি হয়েছে ২ হাজার ৭৭৬ রিঙ্গিতে (স্থানীয় মুদ্রা)। এটি গত ২৪ সেপ্টেম্বরের পর সবচেয়ে বড় পতন।
মালয়েশিয়ার ব্যবসায়ীদের তথ্যানুযায়ী, চলতি মাসে দেশটি থেকে পাম অয়েলের জাহাজীকরণ ৪-৫ শতাংশ বেড়েছে। তবে এটি যে পরিমাণ বৃদ্ধির প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও কম। ফলে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ বেঞ্চমার্কে এটি বিক্রির ওপর কোনো চাপ ফেলতে পারেনি।
সিঙ্গাপুরভিত্তিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান পাম অয়েল অ্যানালিটিকসের সহপ্রতিষ্ঠাতা সিথিয়া ভরকার মতে, বৈশ্বিক মহামারীর কারণে চাহিদা তেমন বাড়ছে না পণ্যের বাজারে। ফলে পাম অয়েলের বাজারও চাঙ্গা হওয়ার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আনন্দবাজার/ইউএসএস









