মেক্সিকোর পুয়েবলা রাজ্যে একটি অনুষ্ঠানে বিষাক্ত মদ পান করে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ১১ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সংশ্লিষ্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বুধবার স্থানীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, মদ পান করে নিহত ও আহতদের সবাই মেক্সিকো সিটি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের ছিনকোনকুয়াতলায় একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিষাক্ত পানীয় পান করার পর বমি ও মাথাব্যথা নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন অনেকে।
কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার কারণে মেক্সিকোতে বিয়ার ও অন্যান্য মদ্য পণ্যের সংকট দেখা দিয়েছে। ফলে অনেকে মারাত্মক ভেজাল মদ পানে ঝুঁকছেন।এর আগে গত মাসে ভেজাল মদ পান করে মেক্সিকোর জালিসকো রাজ্যের পশ্চিমাঞ্চলে ২১ জনের মৃত্যু হয়।
আনন্দবাজার/শহক









