বর্তমানে দেশে টিভি নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তারা দু'জনে একসাথে অভিনয় করে জুটি হিসেবে পেয়েছে দর্শকের অগণিত ভালোবাসা। তবে এবার প্রিয় দুই তারকার সাথে ডিনার করতে পারবেন তাদের ভক্তরা।
কিন্তু এতে শর্ত রয়েছে। একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই তাদের ভক্তরা এই সুযোগ পাবেন। সম্প্রতি মেহজাবীন চৌধুরীর ফেসবুক ফ্যান পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
জানা গেছে, নিশো-মেহজাবীন অভিনীত নাটক 'ফটো ফ্রেম'। এ নাটকে মেহজাবীন 'কাশেম ভাই' ছাড়া নিশোকে আর কী কী নামে ডাকেন? যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের মধ্য থেকে তিনজন বিজয়ী নিশো-মেহজাবীনের সাথে লাঞ্চ এবং ডিনারের সুযোগ পাবেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে।
নাটকটি নির্মাণ করেছেন মোহিদুল মহিম। গত ২২ মে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি।
আনন্দবাজার/এইচ এস কে









