বিশ্বের সবচেয়ে বড় রাইডশেয়ারিং কোম্পানি উবার এবার কক্সবাজারে যাত্রা শুরু করলো। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর বাংলাদেশের চতুর্থ শহর হিসেবে উবারে এখন কক্সবাজারে।
উবারের সবচেয়ে জনপ্রিয় সার্ভিস উবার এক্সএল ও মোটো এর সেবা এখন পাওয়া যাবে পর্যটন শহর কক্সবাজারেও। বাংলাদেশের পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র কক্সবাজারেও এখন যাত্রীরা উবার অ্যাপ ডাউনলোড করে এ সার্ভিস ব্যবহার করতে পারবেন।
পর্যটকদ ও শহরবাসীর নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থা সেবা দেয়ার লক্ষ্যে কক্সবাজারে যাত্রা শুরু করেছে উবার।
উবার কর্তৃপক্ষ বলেছে, কক্সবাজারের শহরবাসী ও পর্যটকরা যাতায়াতের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে উবার বেছে নিতে পারবেন। সেই সাথে চালকেরা পাবেন পর্যাপ্ত উপার্জন এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ।
আনন্দবাজার/এস.কে









