২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস আজ। এই দিন বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। এ ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছিল।
এ দিবস স্মরণে হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে গুগল। লাল-সবুজে ঘেরা বিলের মধ্যে ফোটা শাপলা ফুলের অসাধারণ দৃশ্যটি গুগলের হোম পেজে গেলেই দেখতে পাওয়া যাবে। ডুডলের ওপর ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবস–সম্পর্কিত সার্চ পেজে পৌঁছে দিচ্ছে গুগল।
আজকের ডুডলটি সম্পর্কে গুগল তাদের ডুডল পেজে লিখেছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ও বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারের দেশ আজ স্বাধীনতা দিবস পালন করছে। ৪৯ বছর আগে দেশটি স্বাধীন হয়েছিল। এরপর শাপলা ফুল জাতীয় প্রতীক ও ফুল হিসেবে গ্রহণ করা হয়েছে। তাই গুগলের শিল্পকর্মে তুলে ধরা হয়েছে।
আনন্দবাজার/তা.তা









