করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো।
গত সোমবার (৩০ মার্চ) প্যারিসের এক হাসপাতালে তার মৃত্যু হয়। তার ছেলে জ্যাঁ জ্যাকস জানান, করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি বেশ অসুস্থ ছিলেন।
কঙ্গোর উত্তরাঞ্চলে ১৯৩৯ সালে তার জন্ম। মৃত্যুকালে ওপাঙ্গোর বয়স হয়েছিল ৮১ বছর। প্রেসিডেন্ট মারিয়েন এনগাওয়াবি হত্যাকান্ডের পর তিনি ক্ষমতায় আসেন এবং ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোয় নের্তৃত্ব দেন। কঙ্গোয় ১৯৯৭ সালে গৃহযুদ্ধ শুরুর পর ওপাঙ্গো ফ্রান্সে নির্বাসন জীবন শুরু করেছিলেন।
আনন্দবাজার/তা.তা









