লাখ লাখ অ্যাপ রয়েছে গুগলের প্লে-স্টোরে। তবে অ্যান্ড্রয়েড ফোনের জন্য তৈরি সব অ্যাপই মানসম্মত নয়। গুগল প্লে-স্টোরে গুগলের তৈরি কিছু অ্যাপ পাওয়া গেলো যা ভুয়া বলে দাবি করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিপজ্জনক ম্যালওয়্যারের দেখা মিলেছে প্লে-স্টোরের ১২টি জনপ্রিয় অ্যাপে।
থ্রেড ফেব্রিক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এ ভয়াবহ ম্যালওয়্যার ইউজারদের অজান্তেই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সব ডিটেলস চুরি করে নিতে পারে। এরই মধ্যে প্রায় ৩ লাখ বার ডাউনলোড করা হয়েছে এই ১২টি অ্যাপকে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্লে-স্টোরের এই ১২টি বিপজ্জনক অ্যাপে রয়েছে অ্যানাস্টা, এলিয়েন, হাইড্রা, এরম্যাক নামক ম্যালওয়্যার। এরা ইউজারদের অনলাইন ব্যাংকিংয়ের পাশাপাশি টু-স্টেপ অথেন্টিকেশনের কোডও চুরি করে নেয়। সেই সাথে ব্যবহারকারীর ফোনে কি টাইপ করা হচ্ছে তার স্ক্রিনশটও নিতে পারে এই ম্যালওয়্যারগুলো।
বিশেষজ্ঞরা বলছেন, প্লে-স্টোরে ভালো রেটিং থাকার ফলেই একাধিক ইউজার নানা কাজে এ অ্যাপগুলো ব্যবহার করেন। একবার কোনো ডিভাইসে ডাউনলোড হলেই এই অ্যাপগুলো থার্ড পার্টি সোর্সের মাধ্যমে বিপজ্জনক কনটেন্ট স্মার্টফোনে ইনপুট করে দেয়।
চলুন জেনে নিই গুগল প্লে-স্টোরের কোন কোন জনপ্রিয় অ্যাপে ভয়ানক ম্যালওয়্যারের সন্ধান মিলেছে-
- কিউ আর স্ক্যানার
- কিউ আর স্ক্যানার ২০২১
- পিডিএফ ডকুমেন্ট স্ক্যানার
- টু ফ্যাক্টর অথেন্টিকেশন
- প্রোটেকশন গার্ড
- কিউ আর ক্রিয়েটর স্ক্যানার
- মাস্টার স্ক্যানার লাইভ
- ক্র্যাপ্টো ট্র্যাকার
- জিম এন্ড ফিটনেস ট্রেইনার
- পিডিএফ ডকুমেন্ট স্ক্যানার ফ্রি
আনন্দবাজার/ টি এস পি









