কবি, সাংবাদিক- অধ্যাপক নোয়ারুল ইসলাম
কী এক অভাবিত অভূতপূর্ব আতঙ্কের পৃথিবীতে
আজ দাঁড়িয়ে থাকলাম আমরা! কী এক
অদ্ভুত অনুশাসনে তুমি আমি দৃশ্যত ছ'ফুট হলেও
বস্তুত অমাপনীয় অস্পর্শ দূরত্বে !
কার পাপে শাপে জানিনা আজ করোনা নামের কালরাহু
গ্রাস করে চলেছে পৃথিবীজুড়ে অগণন মানুষের জীবন
তবে এ ঘাতক ব্যাধি প্রকৃতির চরম খেয়ালি নিষ্ঠুরতা নিশ্চিত।
প্রকৃতই প্রকৃতির চরম খেয়ালি নিষ্ঠুরতার ফলশ্রুতি
আজ এ লকডাউন গৃহবন্দিত্ব সঙ্গনিরোধ......
মানুষে মানুষে নাই বিরোধেও সঙ্গবিরোধ!
ভালোবাসার মানুষদেরও স্পর্শ নিরোধ !
আশ্চর্য আজ এ অদৃশ্য আতঙ্কগ্রস্ততায়
মানুষের হৃদয়গুলো যেন নিথর পাথর হয়ে যেতে চায়...
নদীগুলোর মিলনমুখি স্রোতও নিরোধ হয়ে যায় !
তবু যেন আজ তুমি আমি হয়ে উঠি অতিমানবিক
বিশ্বাসে আশ্বাসে ভালোবাসা বেঁধে হই
অপেক্ষমান অভিসারিক.......
আজকের এই স্পর্শ নিরোধ
তোমার আমার পুঞ্জিভূত বোধ।
-------------------------------------------------------









