চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই নিরবিচ্ছিন্নভাবে মোবাইল অপারেটদের পঞ্চম প্রজন্মের সেবা রুপান্তরে 'ডাইনামিক স্পেক্ট্রাম শেয়ারিং (ডিএসএস)' সমাধানের বাস্তব প্রয়োগ করেছে।
বর্তমান তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের সেবা বজায় রেখে সুপার ডিএসএস নামে এই প্রযুক্তির মাধ্যমে জেডইটি ট্রাই রেডিও এক্সেস টেকনোলজির মাধ্যমে পঞ্চম প্রজন্মের বা ফাইভ জি প্রযুক্তিতে রুপান্তর ঘটায়।
সম্প্রতি প্রতিষ্ঠানটি দক্ষিণ আফ্রিকায় জেডইডি সুপারডিএসএস প্রযুক্তির প্রয়োগ ঘটায় যা ওই অঞ্চলে প্রথম ডাইনামিক স্পেক্ট্রাম শেয়ারিং।
বর্তমানে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের তরঙ্গ সেবায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বরাদ্দ করা ১৫ মেগাহার্জ ব্যান্ডউইথ সীমার মধ্যে থেকে ২ দশমিক ১ গিগাহার্জ স্পেকটার্মে জেডটিইর সুপার ডিএসএস প্রযুক্তির বাস্তবায়ন করা হয়।
দক্ষিন আফ্রিকার নেটওয়ার্ক অপারেটরের পরীক্ষায় দেখা গেছে, ২ দশমিক ১ গিগাহার্জ তরঙ্গে ফাইভজি চালু করা সম্ভব। এবং একই সময়ে ফোরজির ব্যবহার বেড়েছে ৩৯ দশমিক ৮৫ শতাংশ। তবে এই সময়ে থ্রিজি অথবা ফোরজির কেপিআই এবং ইউজার এক্সপেরিএন্সে কোন নেতিবাচক প্রভাব পরেনি।
জেডইটি দীর্ঘদিন ধরেই নেটওয়ার্ক উন্নয়নের বিভিন্ন ধাপে স্পেক্ট্রাম শেয়ারিং এর সম্ভাবনা নিয়ে কাজ করছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রযুক্তি অপারেটরদের মাল্টি মোড এবং মাল্টি সার্ভিস সক্ষমতার মাধ্যমে বর্তমান বিনিয়োগকে নিরাপদ রেখে নেটওয়ার্ক ঊন্নয়নে সাহায্য করবে।
আনন্দবাজার/টি এস পি








