করোনার প্রভাবে রোরো ধান কাটার শ্রমিক সংকট দূর করতে নওগাঁসহ দেশের বিভিন্ন জেলায় কর্মহীন শ্রমিকদের ধান কাটার জন্য পাঠানো হচ্ছে । চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে খুশি কর্মহীন শ্রমিকরা। জানা যায় ,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালী এলাকা থেকে প্রায় ২০০ শ্রমিককে নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় শ্রমিক পাঠিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
শ্রমিকরা বলেন, প্রতিবছরই দেশে বিভিন্ন জেলায় ধান কেটতে যান। কিন্তু করোনা কারণে এবছর শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। এতে ধান কাটা মৌসুমে ধান কাটতে যেতে পারছে না। আর পুলিশের উদ্যোগে আজ ধান কাটতে যেতে পেরে তারা খুশি।
শ্রমিকদের উদ্যোশ্যে পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনামূলক কথা বলেন।পরে শ্রমিকদের হাতে গামছা, সাবান ও মাক্স তুলে দেয়া হয়।
এ সময় তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রত্যায়নপত্র হাতে তুলে দিয়ে তাদের পাঠানো হয়েছে দেশের বিভিন্ন জেলায়। প্রথম ধাপে প্রায় ২০০ জন শ্রমিক পাঠোলেও আগমী ৭ দিনের মধ্যে এ জেলা থেকে ৫ হাজার শ্রমিক দেশের বিভিন্ন জেলায় পাঠানোর কথাও বলেন তিনি।
আনন্দবাজার/রনি









