মুম্বাই থেকে বিদায় নিলেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির নায়িকা সানজানা সঙ্গী। বিদায়ের আগে তিনি বলেছেন, হয়ত ফিরবেন হয়ত বা ফিরবেন না আর। সুশান্ত চলে যাওয়ার পর থেকে মনটা তার কালো মেঘে ঢেকে আছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সানজানা লিখেন, বিদায় মুম্বাই। চার মাস পর আবার দেখা হবে। দিল্লি ফিরছি। তোমার পথঘাট বদলে গেছে, ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো অন্তর্গত বেদনায় আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, নয়তো তুমিও কষ্টে আছ। হয়তো শিগগিরই দেখা হবে, হয়তো হবে না।
সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র নায়িকা ছিলেন সানজানা। সুশান্তের মৃত্যুর পর সানজানা লিখেছিলেন, সময় সব ক্ষত সারিয়ে তোলে, কথা যারা বলে, ভুল বলে। প্রয়াত সুশান্তকে উদ্দেশ্য করে তিনি লিখেন, যাদের রেখে চলে গেলে, তারা কখনো বুঝব না, আমরা কাকে হারালাম।
আনন্দবাজার/টি এস পি









