নভেল করোনাভাইরাসে একবার আক্রান্ত হলে আবার কতদিনের মধ্যে করোনা শরীরে বাসা বাঁধবে এই নিয়ে রয়েছে মতভেদ। অনেক বিজ্ঞানীদের মতে, করোনা থেকে সুস্থ হওয়ার পর অ্যান্টিবডি থাকে শরীরে ৩ মাস। তবে অস্ট্রেলিয়ার নতুন গবেষণা বলছে, করোনা থেকে সুস্থ হওয়ার পর কমপক্ষে আট মাস পুনরায় আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নেই।
অবশ্য পূর্বের গবেষণায় দেখা গেছে, সংক্রমণের প্রথম কয়েক মাস পরে করোনভাইরাস বিরুদ্ধে অ্যান্টিবডিগুলি ক্ষয় হয়ে যায়। কিন্তু এই তথ্যকে চ্যালেঞ্জ করেছে সায়েন্স ইমিউনোলজি জার্নালে প্রকাশিত নতুন গবেষণা।
নতুন গবেষণায় অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা যা বলছেন :
অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থার মধ্যে নির্দিষ্ট কোষগুলোকে মেমোরি বি কোষ বলে যা ভাইরাসের সংস্পর্শে আসলে প্রতিরক্ষামূলক অ্যান্টিবডিগুলোর দ্রুত উৎপাদনের মাধ্যমে একটি প্রতিরক্ষামূলক প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে।
২৫ জন করোনা রোগীর নমুনা সংগ্রহ করেছেন গবেষকরা। তাদের করোনা সংক্রমণের ২০ দিন পর এবং ২৪২ দিন পর ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সেখানে বিজ্ঞানীরা দেখেছেন যে ২০ দিন পর অ্যান্টিবডি ক্ষয় হতে শুরু করে।
বিজ্ঞানীদের মতে, যে সমস্ত রোগীর মেমরি বি কোষগুলো অবিরত ছিল তা ভাইরাসের দুটি উপাদানগুলোর মধ্যে একটির স্বীকৃতি দেয়। একটি হলো স্পাইক প্রোটিন যা ভাইরাসকে হোস্ট কোষগুলিতে প্রবেশ করতে সহায়তা করে এবং অন্যটি নিউক্লিওক্যাপসিড প্রোটিন। তাদের বিশ্লেষণের ভিত্তিতে গবেষকরা বলেছেন, এই ভাইরাস-নির্দিষ্ট মেমরি বি কোষগুলো সংক্রমণের আট মাস পর্যন্ত স্থিরভাবে থাকে।
মোনাশ ইউনিভার্সিটির ইমিউনোলজি বিভাগের গবেষণার সহ-লেখক মেনো ভ্যান জেলম বলেন, এই ফলাফলগুলো গুরুত্বপূর্ণ কারণ করোনাভাইরাসে সংক্রামিত রোগীরা আসলে ভাইরাস এবং এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। ভ্যাকসিন সব দেশে সরবরাহ হলেই দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান সম্ভব।
আনন্দবাজার/টি এস পি









