বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পরা করোনা ভাইরাসের আতঙ্কে বাতিল করা হলো গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘আই/ও’। আগামী ১২-১৪ মে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের মাউন্টেনভিউ ক্যালিফোর্নিয়ার শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে।
গত মঙ্গলবার (৩ মার্চ) বার্ষিক সম্মেলন বাতিলের কথা জানায় গুগল।
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় গুগল সম্মেলনটি করার ঝুঁকি নিতে চাচ্ছে না। অংশগ্রহণকারীদের সব অর্থ ফেরত দেয়া হবে। বিভিন্ন স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় গুগল।
অংশগ্রহণকারীরা আগামী ১৩ মার্চের মধ্যে পুরো টাকা ফেরত পাবে। এছাড়াও যারা টিকিট কিনেছেন তারা আগামী বছরের পাস নিতে তা খরচ করতে পারবেন।
আনন্দবাজার/তা.তা









