পোল্ট্রিতে করোনাভাইরাস ছড়ানোর গুজবে যশোরে বন্ধ হয়ে গেছে পোল্ট্রি মুরগির বেচা-বিক্রী। ৩২ টাকা খরচে উৎপাদিত বাচ্চা বিনামূল্যে দিলেও নিতে চাইছেন না খামারিরা। এতে প্রতিদিন প্রায় কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে খামার মালিকদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পরেছে পোল্ট্রির মুরগির মাংস খেলে নাকি মানুষের শরীরে করোনাভাইরাসে সংক্রমিত হয়। আর এই ভয়েই মুরগির মাংস কিনছেন না ক্রেতারা।
যশোরে ছোটবড় পাঁচটি হ্যাচারিতে ডিম ফুটিয়ে প্রতিদিন উৎপাদিত হয় প্রায় ৪ লাখ পোল্ট্রি মুরগির বাচ্চা। প্রতিটি বাচ্চায় খরচ হয় প্রায় ৩২ টাকা। কিন্তু বাজারে বিক্রি করতে গেলে মিলছে এক টাকারও কম। তাতেও ক্রেতাশূণ্য পোল্ট্রি বাজার।
আনন্দবাজার/তা.তা









