গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ কমেডিয়ান আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন শনিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, দুজনের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নতি হচ্ছে। তারা কথা বলছেন, গলার স্বরও ঠিক হয়ে আসছে। স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করতে পারছেন।
এ বিষয়ে আরও বলেন, তাদের দুজনের শরীরে আজ ড্রেসিং করা হয়েছে। দুপুর ২টায় কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে আরও বেশ কিছুদিন তাদের হাসপাতালে থাকতে হবে।
গাজীপুর পুলিশ লাইনসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন থেকে বিস্ফোরণে গত ১৬ সেপ্টেম্বর দগ্ধ হন কৌতুকাভিনেতা রনি সহ ৫জন। যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আনন্দবাজার/কআ









