এপার বাংলা ওপার বাংলা 'সাফটা' চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে দেব-রুক্মিণীর কলকাতার সিনেমা ‘পাসওয়ার্ড’। সিনেমাটি আমদানি করছে বাংলাদেশে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া।
এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করে শাপলা মিডিয়ার ম্যানেজার মো. বাদল জানান, আগামী সপ্তাহে সেন্সরবোর্ডে জমা দেওয়া হবে ‘পাসওয়ার্ড’। ফিল্ম সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর মুক্তির তারিখ ঠিক হলেই সিনেমাটির প্রচারণায় বাংলাদেশে আসবেন সিনেমাটির পরিচালক কমলেশ্বর মুখার্জি, দেব ও রুক্সিণী।
কলকাতায় দূর্গাপূজায় মুক্তি পাওয়া কমলেশ্বর মুখার্জিমুখার্জি পরিচালিত সিনেমাটিতে দেব, রুক্মিনী মৈত্র ছাড়াও আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, এবং আদিত রায়।
এদিকে শোনা যাচ্ছে, ‘পাসওয়ার্ড’ সিনেমার বিনিময়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত বাংলাদেশের সিনেমা ‘ক্যাপ্টেন খান’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী।
এর আগে গত বছর ২২ শে আগস্ট ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল।
আনন্দবাজার/শাহী








