সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে শুধু মার্চ মাসেই ১৫০টি বিমানের অর্ডার বাতিল করেছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এ সঙ্কটে বোয়িং কতৃপক্ষ অন্তত ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে পারে বলে জানা গেছে। অর্ডার বাতিল হওয়া সব বিমানই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের।
বোয়িং কর্তৃপক্ষ জানায়, এটি গত ১ দশকের মধ্যে সর্বোচ্চ। এরমধ্যে ব্রাজিলের এয়ারলাইন্স গোল বাতিল করেছে ৩৪টি অর্ডার, লিসিং ফার্ম অ্যাভোলন বাতিল করেছে ৭৫টি অর্ডার। ফেব্রুয়ারি মাসেও একই মডেলের বিমানের অর্ডার বাতিল হয়েছে ৪১টি। এর আগে নিরাপত্তা ইস্যুতে দুটি প্রাণঘাতি দুর্ঘটনা ঘটার পর বোয়িংয়ের এই মডেলের বিমানের চলাচল বন্ধ করে দেয়া হয়।
নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় উড়ালের প্রস্তুতি নিলেও এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস।
বর্তমানে বিশ্বব্যাপী বিভিন্ন বিমানবন্দরে আছে ১৪ হাজার বোয়িংয়ের বিমান। যা দিয়ে সারাবিশ্বে বিমানে ৬৩ শতাংশ পরিচালনা করা হয়। এ সঙ্কটে অন্তত ১০ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে বোয়িংয়ের।
আনন্দবাজার/তা.তা









