দুই ডোজ টিকা নেয়া নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল মালয়েশিয়া। আন্তর্জাতিক ও দেশটিতে অভ্যন্তরীন ভ্রমণের ক্ষেত্রে টিকা নেয়া ব্যক্তিদের এখন থেকে আর সরকারি অনুমোদনের প্রয়োজন হবে না।
গতকাল রবিবার দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানান, টিকা নেয়া নাগরিকদের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের বিষয়ে সম্মতি দিয়েছে সরকার।
সোমবার থেকেই কার্যকর হবে এই নিয়ম। করোনা প্রতিরোধে 'এন্ডেমিক' স্তরে প্রবেশ করছে দেশটি। ভবিষ্যতে সংক্রমণ বাড়লেও বড় আকারের লকডাউন না দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানান, পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় করোনাকে নিয়েই বেঁচে থাকার প্রস্তুতি নিতে হবে সবাইকে। এরই মধ্যে ৯০ শতাংশ প্রাপ্ত বয়স্ক নাগরিককে টিকার আওতায় এনেছে দেশটি।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।
আনন্দবাজার/শহক








