বিশ্বেজুড়ে মরণব্যধি কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে এক কোটি ২৬ লাখ ৩০ হাজার আটশ ৭২ জন শনাক্ত হয়েছে এবং এতে মারা গেছে পাঁচ লাখ ৬২ হাজার আটশ ৮৮ জন।
এর ভিতরে কেবল যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হিসেবে ৩২ লাখ ৯১ হাজার সাতশ ৮৬ জন শনাক্ত হয়েছে এবং এতে মারা গেছে এক লাখ ৩৬ হাজার ছয়শ ৭১ জন। বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ।
অবশেষে এমন পরিস্থিতিতে মাস্ক পরতে রাজি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা বার বার মাস্ক পরার পরামর্শ দিলেও প্রথম থেকেই সেটা মানতে রাজি হচ্ছিলেন না ট্রাম্প।
তবে করোনার তাণ্ডবে যুক্তরাষ্ট্র বিধ্বস্ত হয়ে পড়লেও নিজের অবস্থানে অনড় ছিলেন ট্রাম্প। কিন্তু আজ শনিবার (১১ জুলাই) সেনাবাহিনীর একটি হাসপাতাল পরিদর্শনে যাওয়ার সময় তিনি মাস্ক পরে ছিলেন বলে জানা যায়৷
জানা যায়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের বেথেসডাতে একটি সেনা হাসপাতাল পরিদর্শনে যাবেন ট্রাম্প ৷ আর সেখানেই নিজের জেদ এর ওপর পানি ঢেলে মাস্ক পরার কথা জানিয়েছেন ট্রাম্প। খবর: ফক্স নিউজ।
আনন্দবাজার/এম.কে









