বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও নান্দনিক স্থাপনা ভারতের তাজমহল অবশেষে দর্শনার্থীদের জন্য ফের খুলে দেয়া হচ্ছে। মহামারী করোনাভাইরাসের কারণে গত ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেয়া হবে এবং একই সঙ্গে খুলছে আগ্রা ফোর্টও।
উত্তরপ্রদেশের পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা জানিয়েছেন, দর্শনার্থীদের করোনার প্রটোকল মেনে চলতে হবে। এছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলা এবং বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।
এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত সরকার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকার শীর্ষে থাকা এই মুসলিম স্থাপত্যকলার অনুপম নিদর্শনটি গত ১৭ মার্চ বন্ধ করে দেয়।
আনন্দবাজার/এম.কে









