সাড়া বিশ্ব যেখানে করোনার আতঙ্কে কুপোকাত সেখানে রাশিয়ার অবস্থান অনেকটাই ভালোর দিকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে জানিয়েছেন, তার দেশে নভেল করোনাভাইরাস ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় এই ‘সুফল’ পাচ্ছেন বলে দাবি পুতিনের।
চীনের সাথে রাশিয়ার দীর্ঘ সীমান্ত থাকলেও দেশটির তথ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২৫৩ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৪৬ মিলিয়ন মানুষের দেশে চলমান পরিস্থিতিতে চীনের পার্শ্ববর্তী একটি অঞ্চলে এই সংখ্যা অনেক কম।
৬ লাখ ২৮ হাজার মানুষের লুক্সেমবার্গে এর দ্বিগুণ মানুষ আক্রান্ত হয়েছে ৬৭০ জন। মারা গেছেন ৮ জন।
পুতিনের দেশ জানুয়ারির ৩০ তারিখ থেকে চীনের ২৬০০ মাইল সীমান্ত বন্ধ করে দেয়। তখন থেকেই রাশিয়ায় কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু থেকে বারবার যে ‘টেস্টের’ কথা বলা হচ্ছে, রাশিয়া এদিক থেকেও এগিয়ে রয়েছে।
হুয়ের রাশিয়ান প্রতিনিধি মেলিতা ভজনোভিচ মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানান, ‘আমরা জানুয়ারির শেষ দিকেই পরীক্ষা শুরু করেছি।’
রাশিয়ার রাষ্ট্রীয় ভোক্তা পরিদর্শন অধিদপ্তর বলছে, তারা এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার টেস্ট করিয়েছেন!
পুতিনের এমন সতর্কতার বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ সমালোচনার মুখে পড়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা থেকে জানুয়ারিতেই হোয়াইট হাউসকে ভাইরাসের ব্যাপারে সতর্ক করা হয়েছিল।
এই সতর্কতা ট্রাম্প প্রশাসন যে আমলে নেয়নি সেটি বোঝা যায় তাদের বর্তমান পরিস্থিতির অবস্থা দেখে। ৩২৩ জন শুধু মারাই গেছেন। আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৭৪ জন।
আনন্দবাজার/এফআইবি








