তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। এবং জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৬৫ জনকে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিশিয়া উপকূলে নৌকা দুটি ডুবে যায়। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক।
এছাড়া আরও অনেকে নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির কোস্টগার্ড।
উল্লেখ্য, গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।
আনন্দবাজার/টি এস পি








