কুষ্টিয়ার দৌলতপুরে অনাবাদি পদ্মাচরে চিনাবাদাম চাষ করে সাফল্য পেয়েছেন। কিন্তু প্রকৃতির বিরূপতার কারণে এ বছর ফলন নিয়ে হতাশায় রয়েছেন তারা। চাষীরা এখন পদ্মার বিস্তির্ণ চরে চাষ করা বাদাম ঘরে তুলতে ব্যস্ত। বাদাম চাষে সংসারের স্বচ্ছলতাও ফিরেছে চরবাসীর।
জানা যায়, এ বছর কুষ্টিয়ায় প্রায় এক হাজার হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। এর মধ্যে দৌলতপুরের বিস্তির্ণ চরে চাষ হয়েছে ৮২০ হেক্টর জমিতে। এক সময় পদ্মা নদীতে জেগে ওঠা বালুচর পড়ে থাকতো। যা চাষীদের কোন কাজেই আসতো না। এখন জেগে ওঠা পদ্মার চরে চাষীরা চিনাবাদাম চাষ করে ব্যাপক সাফল্য পাওয়ায় এ ফসলের চাষ পুরো চরে ছড়িয়ে পড়েছে।
এ বছর বাদাম চাষ করে চাষীরা সাফল্য পেলেও ফলন নিয়ে রয়েছে হতাশাও। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ফলনে ঘাটতি দেখা দিচ্ছে। তারপরও খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখবেন বলে জানান, দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জের বেশ কয়েকজন চরাঞ্চলের কৃষক।
আনন্দবাজার/টি এস পি









