উত্তর কোরিয়া হুশিয়ার করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। কোরীয় উপদ্বীপে যে কোনো ধরনের উসকানিমূলক আচরণের বিষয়ে এই হুশিয়ার করা হয়েছে। দেশটি জানায়, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা হবে।
এক বিবৃতিতে রাশিয়ার রাজধানী মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস এ হুমকি দিয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানায়।
দেশটি দাবি করে আসছে, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে।
মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস জানায়, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে যে কোনো সময় যে কাউকে পাকড়াও করা যায়। বিবৃতিতে আরও বলা হয়, যে কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেবে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেয়া হবে।
আনন্দবাজার/এস.কে









