ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার ব্লক মার্কেটে সর্বমোট ১৬ কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৫ লাখ ৭০ হাজার ১৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার মূল্য ২৯ কোটি ১২ লাখ টাকা।
জানা গেছে, কোম্পানিগুলোর মাঝে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের।
তালিকার দ্বিতীয় স্থানে আছেবিএসআরএম স্টিল। তাদের সর্বমোট লেনদেন করেছে ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।
কনফিডেন্স সিমেন্ট ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তাছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, গ্রামীণ স্কিম-২, ইবনে সিনা, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক,যমুনা অয়েল, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল,সামিট অ্যালায়েন্স পোর্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
আনন্দবাজার/এফআইবি









