ফেইসবুক ব্যবহারকারীরা আরও বেশি সক্রিয় হয়েছে মাধ্যমেটিতে। আগের চেয়ে ফেইসবুকের পোস্ট আরও বেশি মানুষের কাছে যাচ্ছে এবং তাদের সংযুক্ততা বাড়ছে সেসব পোস্টে। তাই আগের চেয়ে মাধ্যমটিতে বেড়েছে কমেন্ট, লাইক, বিজ্ঞাপনে ক্লিক করার পরিমাণ।
প্রাইভেসি নিয়ে দীর্ঘদিন থেকেই ফেইসবুকের প্রতি মানুষের একটা ক্ষোভ কাজ করছে। সম্প্রতি প্রযুক্তি দুনিয়ার কিছু ব্যক্তি ফেইসবুককে বয়কট করার কথাও বলেছেন জোর দিয়ে। কিন্তু তারপরও কমেনি এর ব্যবহারকারী।
ব্যবহারকারীরা সেসব কথা শুনলেও আমলে যে নেয়নি তারই প্রমাণ তাদের সক্রিয়তা। ফেইসবুকের টুল অডিয়েন্স ইনসাইটের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুলাই) ফেইসবুকে মানুষের এনগেজমেন্ট বেড়েছে।
এই সময়ের মধ্যে অন্তত দুইবার ফেইসবুক বিশ্বব্যাপী ডাউন হয়ে যায়। যা সবচেয়ে দীর্ঘস্থায়ীও ছিল। কিন্তু সেসব কিছুই প্রভাব ফেলেনি ব্যবহারকারীদের উপর।ইনসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরে ৩ জানুয়ারি থেকে ১৮ জুলাই যুক্তরাষ্ট্রে ফেইসবুকে কমেন্টের গড় পরিমাণ বেড়েছে।
পোস্ট প্রতি গড়ে ৬ থেকে বেড়ে এখন কমেন্টের পরমিাণ হয়েছে আট। অন্যদিকে লাইক বেড়ে দাঁড়িয়েছে ৯ থেকে ১৩। এমনকি মাধ্যমটিতে বিজ্ঞাপনে ক্লিক বেড়ে এখন ১৩ থেকে ১৭তে দাঁড়িয়েছে। শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বব্যাপীই এই প্রবণতা বেড়েছে।
সারাবিশ্বে এখন প্রতি মাসে কমেন্টের ক্ষেত্রে ৪ থেকে বেড়ে হয়েছে ৫। লাইক বেড়ে দাঁড়িয়েছে ৯ থেকে ১৩-তে। আর বিজ্ঞাপনে ক্লিক ৮ থেকে বেড়ে হয়েছে ১১।এই তথ্য গত এক মাসের ফেইসবুক ব্যবহারকারীদের কার্যক্রম থেকে নেওয়া হয়েছে।








